ব্যবহারের শর্তাবলি (Terms & Conditions)

সর্বশেষ আপডেট: 07 Aug, 2026

১. সাধারণ শর্তাবলি

আমাদের ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি আমাদের সমস্ত নিয়ম কানুন ও শর্তাবলি মেনে নিচ্ছেন বলে গণ্য হবে। আপনি যদি এই শর্তাবলির কোনো অংশের সাথে একমত না হন, তবে অনুগ্রহ করে আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করা থেকে বিরত থাকুন।

২. একাউন্ট এবং ব্যবহারকারী

  • একজন ব্যবহারকারী শুধুমাত্র একটি (১টি) একাউন্ট তৈরি করতে পারবেন। একাধিক একাউন্ট তৈরি করলে সবগুলো একাউন্ট স্থায়ীভাবে ব্যান করা হবে।
  • অ্যাকাউন্টের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব ব্যবহারকারীর। পাসওয়ার্ড বা পিন কারো সাথে শেয়ার করবেন না।
  • ফেক রেফারেল বা ভিপিএন (VPN) ব্যবহার করে কাজ করলে পেমেন্ট বাতিল করা হবে।

৩. জব পোস্টিং এবং কাজ জমা দেওয়া

জব পোস্টারদের জন্য: ইল্লিগাল, স্ক্যাম বা স্প্যাম ধরণের কোনো কাজ পোস্ট করা যাবে না। অ্যাডমিন দ্বারা ভেরিফাই হওয়ার পরেই জব এপ্রুভ হবে।

ওয়ার্কারদের জন্য: সঠিকভাবে কাজ না করে ফেক প্রুফ (Fake Proof) জমা দিলে ওয়ার্কারের একাউন্ট সাসপেন্ড করা হবে এবং উপার্জিত টাকা বাজেয়াপ্ত করা হবে।

৪. পেমেন্ট এবং উইথড্র

উইথড্র রিকোয়েস্ট দেওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে পেমেন্ট ক্লিয়ার করা হবে। তবে ব্যবহারকারীর কাজের কোয়ালিটি চেক করার অধিকার অ্যাডমিনের সংরক্ষিত রয়েছে। ভুল তথ্য দিয়ে উইথড্র রিকোয়েস্ট দিলে তা বাতিল বলে গণ্য হবে।